২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

ঝিনাইদহের শৈলকুপায় এক কিশোর ভ্যান চালককে শ্বাসরোধে হত্যার পর ভ্যানটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2015, 01:07 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার কৃত্তিনগর গ্রামে হাত-পাঁ বাধা অবস্থায় রাজিবের (১৬) লাশ পাওয়া যায় বলে শৈলকুপা থানার ওসি হাশেম খান জানান।  

নিহত রাজিব উপজেলার চর বাখরবা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি হাশেম খান বলেন, বুধবার রাতে কাতলাগারির গড়াই নদীর ঘাট থেকে কয়েকজন যাত্রীকে রাজিবের ভ্যানে উঠতে দেখেন স্থানীয়রা।  

“পথে রাজিবকে ওই যাত্রীবেশি দুর্বৃত্তরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ভ্যানটি নিয়ে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।  

“তার হাত-পা বাঁধা এবং গলায় গামছা পেঁচানো ছিল।”

লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।