২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অজ্ঞান পার্টির খপ্পরে ২ বিজিবি সদস্য

রাজশাহীতে বাস থেকে অচেতন অবস্থায় দুই বিজিবি সদস্যকে উদ্ধার করা হয়েছে, যারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 05:09 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই আবদুল মালেক জানান, মঙ্গলবার গভীর রাতে রাজশাহী বাস টার্মিনাল থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়।

এরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাসুদ রানা ও নাটোরের লালপুর উপজেলার রিপন আলী। দুজনেই ঢাকার পিলখানায় কর্মরত।

এসআই মালেক বলেন, মঙ্গলবার রাতে একটি নৈশকোচে করে মাসুদ ও রিপন ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে বাস শ্রমিকরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

দুপুরের দিকে জ্ঞান ফিরলে ছাড়পত্র দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।