২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭

গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে দুই হাজার ইয়াবা ও ১৫০ কেজি গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 02:58 PM

Updated : 22 Aug 2022, 01:17 PM

গত সোম ও মঙ্গলবার শিববাড়ী মোড়, চান্দনা মধ্যপাড়া ও টঙ্গী থেকে এদেরকে গ্রেপ্তার করা হয় বলে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান ।

গ্রেপ্তাররা হলেন- জসিম উদ্দিন (২৮), আশরাফুজ্জামান আকিলকে (৩০), আমজাদ হোসেন (৫৬), হারুন অর রশিদ (৪৮), আলমগীর হোসেন (৪৩),  রাজু (২৬) ও আবদুল মজিদ (৫২)।

বুধবার সকালে চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হারুন বলেন, মঙ্গলবার গভীর রাতে শিববাড়ী মোড় থেকে এক হাজার ইয়াবাসহ জসিম ও আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ওই রাতেই টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি থেকে ১৫০ কেজি গাঁজাসহ আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার সন্ধ্যায় চান্দনা মধ্যপাড়া থেকে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ হারুন, আলমগীর, রাজু ও মজিদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে জয়দেবপুর ও টঙ্গী থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।