২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অবৈধ পশুর হাট উচ্ছেদ, জরিমানা

গাজীপুরে দুটি অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 12:17 AM

Updated : 22 Aug 2022, 01:17 PM

গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। এসময় দুই ব্যক্তিকে এক হাজার টাকা করে জরিমানাও করা হয়।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদরের রাজেন্দ্রপুর আরপি গেইটের সামনে এবং ভাওয়াল মির্জাপুর এলাকায় বিডিফুড কারখানার সামনে অবৈধভাবে বসানো দুটি হাট উচ্ছেদ করা হয়।

অবৈধভাবে হাট বসানোর অপরাধে আরপি গেইট এলাকার আবুল হাসেম এবং ভাওয়াল মির্জাপুরের গনি মিয়াকে এক হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান তিনি।

এদিকে পশু খ্যাদ্যের প্যাকেটের গায়ে খুচরা মূল্য, মেয়াদের তারিখ না থাকা এবং গুণগতমানের সনদ ও রাসায়নিক পরীক্ষার সনদ না থাকায় উপজেলার শিশিরচালা এলাকার কোয়ালিটি ফিড মিল কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করে একই ভ্রাম্যমাণ আদালত।