রাষ্ট্রপতির সঙ্গে প্রাইম ইউনিভার্সিটি প্রতিনিধি দলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বেসরকারি প্রাইম ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেছেন।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফ আলীসহ চার সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় প্রাইম ইউনিভার্সিটির প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করে।”
“রাষ্ট্রপতি এ সময় সাধারণ পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে পাঠদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান,” বলেন প্রেস সচিব।
এছাড়া রাষ্ট্রপতি হামিদ এ সময় কর্মসংস্থানমুখী শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ নিম্চিত করার আহ্বানও জানান।
প্রতিনিধিদলের সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
