ফেনীতে অস্ত্রসহ যুবক আটক
ফেনীতে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার সুন্দরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-৭ এর পরিচালক মেজর মো. মোজাম্মেল হোসেন।
আটক সুমন হোসেন (২৫) ওই এলাকার আবদুস ছালাম মুহুরীর ছেলে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে বলে জানান তিনি।
র্যাব কর্মকর্তা মোজাম্মেল হোসেন বলেন, গোপন সংবাদের পেয়ে সুন্দরপুর গ্রামে অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘরে তল্লাশি করে একটি দেশিয় ওয়ান শুটারগান ও দুইটি কার্তুজ উদ্ধার করে র্যাব।
এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার পর তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
