২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 05:00 PM

Updated : 25 Apr 2022, 01:54 PM

নাচোল থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে নাচোল উপজেলার চন্দনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জের তেলকুপি গ্রামের তসলিম উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৪০), রবিউল ইসলামের ছেলে ইমাম হোসেন (৩৫) ও শিষ মোহাম্মদের ছেলে শাহিন (২৫)।

এসআই বলেন, দুইটি মোটরসাইকেলে করে অস্ত্র নিয়ে তিনজন শিবগঞ্জ থেকে নাচালের দিকে যাচ্ছে এমন সংবাদ পেয়ে চন্দনায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি  পিস্তুল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলে জানান তিনি।