২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ১ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন

মাদ্রাসা ছাত্র মাহফুজ হত্যা মামলায় একজনকে ফাঁসি ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নরসিংদীর একটি আদালত।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 04:24 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

আসামিদের উপস্থিতিতে মঙ্গলবার জেলা ও দায়রা জজ বেগম ফাতেমা নজীব এ রায় দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী রুহুল আমিন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ফরিদ মিয়া।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মোস্তফা হোসেন, জাকির হোসেন বাবুল, সিয়াম মিয়া, তৌহিদ মিয়া, সানাউল্লাহ, দুলাল মিয়া ও জয়নাল মিয়া।

অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ২০১১ সালের ১০ নভেম্বর বড়চাপা করম আলী মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মাহফুজ হোসেনকে (১৬) কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়।

“এ ঘটনায় নিহতের বাবা মনোহরদী উপজেলার কায়েতের গাঁও গ্রামের আব্দুস সাত্তার বাদী হয়ে ওই আট আসামির বিরুদ্ধে মনোহরদী থানায় একটি হত্যা মামলা করেন।”