২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হিলিতে ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 12:06 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হিলি রেল স্টেশনের সামান্য দূরে নোয়াপাড়ায় ‘দ্রুতযান এক্সপ্রেস’ ঢাকার দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে বলে হিলি থানার পার্বতীপুর রেলওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান।  

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নিহতরা হলেন- রাজু আহমেদ (২৬) ও সাদ্দাম হোসেন (২৫)। দুজনের বাড়ি বিরামপুর উপজেলার বিজুল গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ট্রেনটি হিলি স্টেশন ও লেবেল ক্রসিং পার হয়ে কিছুদূর যাওয়ার পর ৩৩৯ নম্বর রেল পিলারের কাছে দুজনকে ধাক্কা দেয়।

রেলওয়ের পুলিশ কর্মকর্তা লুৎফর আরও জানান, সকাল থেকে সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রচণ্ড বৃষ্টিতে ওই দুই ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

লাশ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।