গাজীপুরে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ২
গাজীপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের মধ্যে এক নারীও রয়েছেন।
গ্রেপ্তারদের মধ্যে শরীফ (২৫) হাজীবাগ এলাকার এক আইনজীবীর গাড়ি চালান। প্রতিবেশী এক নারীর সহযোগিতায় গত শুক্রবার জুমার নামাজের সময় তিনি ওই স্কুলছাত্রীকে এক বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
“সোমবার বিকেলে স্থানীয়রা কৌশলে শরীফকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে ও তার নারী সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসে,” বলেন ওসি।
তিনি জানান, ধর্ষণের শিকার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
