২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বায়রন বে চিলির সস্ বানাবে প্রাণ

অস্ট্রেলিয়ার সস্ কোম্পানি বায়রন বে চিলির সস্ ও সালসা উৎপাদন ও বিপণন করবে প্রাণ-আরএফএল  গ্রুপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 10:05 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

সম্প্রতি ঢাকায় বায়রন বে চিলির পরিচালক জন বোলান্ড ও প্রাণ-আরএফএল গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী এ বিষয়ে একটি চুক্তিপত্র সই করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তি অনুযায়ী, বায়রন বে চিলি কোম্পানির সস্ ও সালসা উৎপাদন ও বিপণন করবে প্রাণ। বাংলদেশসহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশ হবে পণ্যগুলোর বিপণন ক্ষেত্র।

প্রাণ এগ্রো লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল এবং অপারেশন ম্যানেজার আশেক করিম খান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।