২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নদীতে নেমে এক নারী নিখোঁজ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নদীতে গোসল করতে নেমে এক নারী নিখোঁজ হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 08:41 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

সোমবার দুপুরে উপজেলার পাতিল্যাকুড়া-চকদাড়িয়া গ্রামে ঘাঘট নদীতে নেমে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ তারাবানু (৫২) ওই গ্রামের আজিজুল হকের স্ত্রী।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানান, তারাবানু বাড়ির পাশে নদীর ঘাটে গোসল করতে গিয়েছিলেন। তিনি স্রোতে ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

জাল ফেলে ও ডুবুরি দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।