২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে শিশু পাচারকারী সন্দেহে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলায় শিশু পাচারকারী সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

সোমবার বিকালে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান।

নিহত ইদ্রিস আলি (৪০) শৈলকুপা উপজেলার গোসাইডাঙ্গা গ্রামের নিহাল মুন্সির ছেলে।ঝিনাইদহ শহরের ব্যাপারিপাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

পুলিশ সুপার বলেন, বেলা আড়াইটার দিকে ইদ্রিস আলি রাজাপুর গ্রামের উজ্জল হোসেনের আড়াই বছরের ছেলে শাকিলকে জুস খাওয়ানোর পর সে অজ্ঞান হয়ে যায়। পরে ইদ্রিস শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টা করলে ধরে পিটুনি দেয় বলে গ্রামবাসী জানিয়েছে।

“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত করে দেখছে বলেও পুলিশ সুপার জানান।