২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই হাজার বস্তা রসুনসহ ট্রলার আটক

বরগুনায় দুই হাজার বস্তা রসুনসহ একটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2015, 06:27 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ জানান, রোববার রাত ২টার দিকে পাথরঘাটা উপজেলার বিষখালী নদী থেকে এ ট্রলারটি আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাতে সুন্দরবন সংলগ্ন বিষখালী নদীতে টহল দেওয়ার সময় ‘এফবি মা’ নামে একটি ট্রলারকে থামার সংকেত দেয় কোস্টগার্ড। এ সময় নদীর বাইনচটকী এলাকায় ট্রলারটি ফেলে মাঝি মাল্লারা পালিয়ে যায়।

“পরে ট্রলারের ভেতর থেকে দুই হাজার বস্তা রসুন উদ্ধার করা হয়। এসব রসুন বাংলাদেশ থেকে নৌপথে ভারতে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।”

সোমবার সকালে রসুনগুলো বরিশাল শুল্ক বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানান স্টেশন কমান্ডার আবদুর রউফ।