২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 08:39 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রোববার বিকেল ৩টার দিকে উপজেলার পারিয়াট গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কালিগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন।

এরা হল- ওই গ্রামের ইন্তাজুল ইসলামের ছেলে অর্ক (৫) ও আমিরুল ইসলামের মেয়ে আদ্রিতা (৪)।

শিশু দুটি চাচাতো ভাই-বোন বলে জানান তিনি।

ওসি বলেন, “বাড়ির পাশের পুকুর পাড়ে খেলার সময় পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। বিকেল ৪টার দিকে তাদের লাশ ভেসে উঠে।”