২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ১২ ট্রলার ডুবি

গভীর সমুদ্রে সৃষ্ট লঘুচাপের কারণে ১২টি মাছ ধরা ট্রলার ডুবে অন্তত সাত জেলে নিখোঁজ হওয়ার কথা জানিয়েছে স্থানীয়রা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 06:22 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

রোববার দুপুরে বঙ্গোপসাগরের কচিখালী, কটকা, নারিকেলবাড়িয়া ও সাতবাম এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে বলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান।

কোস্টগার্ড ট্রলারডুবি ও নিখোঁজের খবর শোনার কথা জানালেও বিস্তারিত জানাতে পারেনি।

গোলাম মোস্তফা চৌধুরী জানান, রোববার ভোরের দিকে হঠাৎ ঝড়ো হাওয়া বইতে শুরু করলে প্রচণ্ড ঢেউয়ে কচিখালী, নারিকলেবাড়িয়া, কটকা ও সাতবাম এলাকায় অন্তত ১০টি মাছ ধরা ট্রলার ডুবে যায়।

“এসব ট্রলালের দেড় শতাধিক জেলেকে এফবি আল্লাহর দান, মায়ের দোয়াসহ বেশ কয়েকঢি ট্রলারে উদ্ধার করে।”

কুয়াকাটা আলীপুর মৎস্য আড়তদার সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, রোববার বেলা ১টার দিকে কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি ইমরান ও হাসিনা-সামিয়া নামে দুটি মাছ ধরার ট্রলার ডুবে অন্তত সাত জেলে নিখোঁজ রয়েছেন।

পাথরঘাটা কোস্টগার্ড কন্টিনজেন্টের লেফটেন্যান্ট এম এম রউফ বলেন, ট্রলার ডুবে জেলে নিখোঁজ হওয়ার খবর শুনেছেন। তবে সমুদ্র উত্তাল থাকায় খোঁজ নেওয়া যাচ্ছে না।