২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ২ ‘শিবিরকর্মী’ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদরে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের শিবিরকর্মী বলে দাবি করছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 02:16 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

শনিবার রাতে শহরের ঝিলিম রোড এলাকায় পোস্টার লাগানোর সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি গোলাম মোর্তুজা জানান।

গ্রেপ্তাররা হলেন জেলা শহরের চুনারীপাড়া মহল্লার ফরহাদ হোসেন (২০) ও বটতলাহাটের আব্দুর রহিম (২১)।

এরা দুজনই জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মী বলে জানান তিনি।

ওসি মোর্তুজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১১টার দিকে জামায়াতে ইসলামীর পোস্টার লাগানোর সময় ফরহাদ ও রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশকিছু পোস্টার উদ্ধার করা হয়।”