২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 02:16 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

শনিবার রাতে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয় বলে চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের মেজর মিন্নাত আলী জানান।

আটক আকতারুল ইসলামের (৩২) বাড়ি শিবগঞ্জের কালীগঞ্জ গ্রামে।

মেজর মিন্নাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে বিজিবির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আকতারুলকে আটক করে। তার কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।”

রাতেই আকতারুলকে শিবগঞ্জ থানায় পুলিশের কাছে হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।