নেত্রকোণায় বাস উল্টে চালকের সহকারী নিহত
নেত্রকোণা সদর উপজেলায় বাস উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন।আহত হয়েছেন বাসযাত্রীসহ অন্তত ৫০ জন।
শনিবার দুপুরে উপজেলার বাগড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানান নেত্রকোণার পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
নিহত টিটু মিয়া (৩৪) সদর উপজেলার নুরুলিয়া গ্রামের বাসিন্দা।তিনি ওই বাসের চালকের সহকারী ছিলেন।
আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার বলেন, ঢাকাগামী শাহজাহালাল পরিবহনের বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে দোকানের উপর উল্টে পড়ে। এতে টিটু ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
