দিনাজপুরে দুর্ঘটনায় শিক্ষক নিহত
দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলায় ভটভটির ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার নাফানগরে সেতাবগঞ্জ-পীরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক জানান।
নিহত ভুপেন্দ্র নাথ রায় (৫৫) উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে ভটভটিতে আগুন ধরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভুপেন্দ্র নাথ মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন। পথে পেছন ভটভটি মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর ভটভটি চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
