২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দেওয়ালে ধাক্কায় ৩৬ বাসযাত্রী আহত

বরিশালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা দেওয়ায় ৩৬ জন যাত্রী আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 05:56 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

শুক্রবার নগরীর প্রান্ত রূপতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন জানান।

আহতদের মধ্যে ২৭ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Image
বরিশালে দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি

বরিশালে দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া বাসটি

ওসি বলেন, ভোর ৬টার দিকে ৫০/৬০ জন যাত্রী নিয়ে বরিশালগামী ‘হাসান হাসি’ বাসটি দপদপিয়া সেতু পার হওয়ার সময় এতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

“ওই সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার বিপরীত দিকে সোনারগাও টেক্সটাইল মিলের দেওয়াল ভেঙ্গে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়।”

এতে বাসের ৩৬ যাত্রী গুরুতর আহত হন বলে জানান তিনি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান বলে জানান ওসি।