দিনাজপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
দিনাজপুরের বিরল উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
তারা হল- উপজেলার হুসনা গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে মৌ আকতার (১২) এবং একই গ্রামের বাবু রায়ের মেয়ে রত্না রানী (৭)।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় লোকজন পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করে বলে জানান বিরল থানার পরিদর্শক (তদন্ত) সরেশ চন্দ্র।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ওই শিশুরা সবার অজান্তে বাড়ির অদূরে পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।
