২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্য

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 05:45 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বৃস্পতিবার দুপুরে উপজেলার শেখপুর বাজারে ট্রলার নির্মাণ ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত সাগর মোল্লা (১৮) উপজেলার পশ্চিম বাঁশকান্দি গ্রামের সরোয়ার মোল্লার ছেলে।

শিবচর থানার ওসি আবদুস সাত্তার মিয়া জানান, শেখপুর বাজারে নদীর পাড়ে ট্রলার নির্মাণের ডকইয়ার্ডে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন সাগর। উদ্ধার করে শিবচার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ডকইয়ার্ডের মালিক পক্ষের গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখা হবে বলে জানান ওসি।