২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকেট নিয়ে কালোবাজারি: কমলাপুরে আটক ৫

কোরবানির ঈদের আগাম টিকেট বিক্রির তৃতীয় দিনে কালোবাজারির অভিযোগে রাজধানীতে পাঁচজনকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2015, 11:48 AM

Updated : 25 Apr 2022, 01:53 PM

র‌্যাব ৩-এর অপারেশন অফিসার ইয়াসিন আরাফাত জানান, বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশনের টিকেট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

তবে এই পাঁচজনের নাম-পরিচয় জানায়নি র‌্যাব।  

র‌্যাব কর্মকর্তা ইয়াসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটক পাঁচজনের কাছ থেকে ২৭টি টিকেট ও টিকেট বিক্রির দুই লাখ তিন হাজার টাকা পাওয়া গেছে।”

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করে সাজা দেওয়া হবে বলে জানান তিনি।

আগের দিন সকালেও ১৭টি টিকেটসহ তিন কালোবাজারিকে আটক করে রেল পুলিশ, যাদের মধ্যে একজন রেলের সাবেক কর্মচারী ছিলেন।

কমলাপুর রেল পুলিশের ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে কালোবাজারিদের ধরা হয়েছে।