ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক
অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন তিন যুবক।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যায় চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির উপস্থিতিতে বিএসএফ তাদের হস্তান্তর করে।
এরা হলেন, ঝিনাইদহের কালীগঞ্জের টিলা গ্রামের হোসেন আলি মোল্লার ছেলে ইসরাইল হোসেন (৩৫), বরিশালের বেতগাতি গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাইফুল ইসলাম কবিরাজ (৩২) ও বগুড়ার কৃষ্ণাপুর গ্রামের আব্দুল্লার ছেলে গোলাম রব্বানী (২৩)।
উপ-পরিদর্শক খায়রুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে এদের ভারতে পাঠায়। কোলকাতা শহরে ঘোরাঘুরির সময় পুলিশের হাতে তারা আটক হন।
“পরে অনুপ্রবেশের দায়ে ভারতের আদালত তাদের দুই বছরের সাজা দেয়।”
ভারত সরকারের দেওয়া ‘বিশেষ পাশের’ মাধ্যমে এরা ফেরত এসেছে বলেও জানান তিনি।
