২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সাভারে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 08:04 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

বুধবার বিকালে সাভারের ব্যাংকটাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দিন শেখ

আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় জানাতে পারেননি তিনি।

এসআই নাছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পথচারীদের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“ওই যুবকের হাত-পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে ৫/৬ দিন আগে তাকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ডোবায় ফেলে গেছে।”

কালো গেঞ্জি ও প্যান্ট পরা ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।