মওদুদের ছেলে আমানের লাশ আসছে সন্ধ্যায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ আহমদের লাশ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসছে।
আমান মমতাজ আহমদ। (ফাইল ছবি)
ঢাকায় মৃতদেহ আনার পর কফিন গুলশানের বাসায় কিছুক্ষণ রেখে রাতে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার দুপুরে হাই কোর্ট মাজার মসজিদে আমান মওদুদের জানাজা শেষে লাশ হেলিকপ্টারে করে ফরিদপুরে নিয়ে যাওয়া হবে। সেখান তার নানা পল্লী কবি জসীমউদ্দিনের কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।
মওদুদ আহমেদের একান্ত সহকারী শহিদুল বলেন, শুক্রবার বিকেলে গুলশানে মওদুদ আহমদের বাসভবনে আমানের কুলখানি হবে।
মঙ্গলবার সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়ার সময় ভোর সাড়ে ৪টায় আমান মারা যান। তার বয়স হয়েছিল ৩৮ বছর।
গত ৯ সেপ্টেম্বর জ্বরে আক্রান্ত হলে আমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু ধরা পড়ে।
