২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে নৌকাডুবি: নিখোঁজ ২ আরোহীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাকুরিয়া হাওরে ইঞ্জিনচালিত নৌকাডুবির পরদিন নিখোঁজ দুই আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 02:27 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

এরা হলেন- মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের আব্দুল হাইয়ের ছেলে আফতাব (৩০) ও জামাল মিয়ার ছেলে সোহেল (৩০)।

অষ্টগ্রাম থানার ওসি কামরুল ইসলাম মোল্লা জানান, বুধবার সকালে দুর্ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে উপজেলার কেওড়াঘাট এলাকার হাওরে লাশ দুটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া হাওরে যাত্রীবাহী ওই নৌকাটি ডুবে যায়।

নৌকাটি পূর্ব অষ্টগ্রামের সাহেব বাড়ির ওরস অনুষ্ঠান থেকে নয় আরোহী নিয়ে মিটামইন উপজেলার ঘাগড়া গ্রামে যাচ্ছিল। পথে কাকুরিয়া হাওরে নৌকাডুবি হলে অন্যরা সাঁতরে তীরে উঠলেও দুইজন নিখোঁজ ছিলেন।