২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালনাগাদ তথ্য: ‘ঢাকায় সময় বাড়বে না’

ঢাকাসহ ১৩৮টি নির্বাচনী থানায় ভোটারযোগ্য নাগরিকের তথ্য সংগ্রহের সময় রয়েছে আর এক সপ্তাহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 10:26 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

ঈদ সামনে রেখে রাজধানীবাসী অনেকেই ঢাকা ছাড়লেও সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।

মঙ্গলবার ঢাকা বিভাগীয় এ নির্বাচন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “২২ সেপ্টেম্বর পর্যন্ত ইসির তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নাগরিকের তথ্য সংগ্রহ করবে। ঈদকে সামনে রেখে এ সময়সীমা আর বাড়ানো হবে না।”

তবে রাজধানীর ৫টি থানার ২৮টি ওয়ার্ডে ভোটারের তথ্য সংগ্রহ ভালোভাবে না হওয়ায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলে জানান ইসির এই উপ সচিব।

মিহির সারওয়ার বলেন, “৩০ সেপ্টেম্বর থেকে ছবি তোলাসহ নিবন্ধন শুরু হবে। সেক্ষেত্রে তথ্য সংগ্রহের সময়সীমা বাড়ানোর সুযোগ নেই। সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে নাগরিকদের তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।”  

বাড়ি বাড়ি গিয়ে ঢাকাসহ ১৩৮ উপজেলা/থানায় ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহ শুরু হয় গত ৭ সেপ্টেম্বর। হালনাগাদ কার্যক্রমের প্রথম স্তরের তৃতীয় ধাপের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

“তথ্য সংগ্রহের নির্ধারিত সময়ের পরও বাদ পড়াটা ভোটারযোগ্য নাগরিকরা নিবন্ধন কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় দলিলাদি দিয়ে ভোটার হতে পারবে,” বলেন এই ইসি কর্মকর্তা।

২৫ জুলাই হালনাগাদ কর্মসূচি শুরুর পর সারাদেশে ৫১৪টি উপজেলা/থানার মধ্যে ৩৭৬টি উপজেলার তথ্য সংগ্রহের শেষ হয়।

নির্বাচন কমিশনের তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে যাদের জন্ম ১ জানুয়ারি ২০০০ বা তার পূর্বে তাদের তথ্য সংগ্রহ করবেন। সংগ্রহের পর আঙ্গুলের ছাপ ও ছবিসহ পুরো নিবন্ধন কাজ আগামী ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে।

এবার হালনাগাদে দুই বছরের অগ্রিম তথ্য সংগ্রহ করা হচ্ছে। ভোটার হওয়ার সঙ্গে সংশ্লিষ্টদের খসড়া প্রকাশ করে দাবি, আপত্তি  নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

পুরনো খবর:

আঠার’র কম বয়সীদের তথ্য সংগ্রহ নিয়ে হাই কোর্টের প্রশ্ন