২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 05:15 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চামাগ্রাম থেকে ওই যুবককে আটক করা হয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মোর্ত্তুজা।
আটক সাদ্দাম হোসেন (২৫) উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বিশ্বাসপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চামাগ্রাম এলাকায় অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।