গফরগাঁওয়ে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহের গফরগাঁওয়ে এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত মহর উদ্দিন নিগুয়ারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
গফরগাঁওয়ের পাগলা থানার ওসি চান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “গয়েশপুর বাজার থেকে মহর তার বাড়ি মাকাইলদাইর যাওয়ার পথে ডুবাইলে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে।”
স্থানীয়রা উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মহরকে মৃত ঘোষণা করেন।
পূর্ব শত্রুতার জেরে মহর খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
