২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে অস্ত্রসহ গ্রেপ্তার ১০

রাজধানীর নিউ মার্কেট থানা এলাকা থেকে ছিনতাইকারী সন্দেহে অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 10:22 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

র‍্যাব-৩ এর অপারেশন অফিসার ইয়াসিন আরাফাত জানান, নিউমার্কেট থানাধীন নিউ এলিফ্যান্ট রোড এলাকায় সোমবার ভোররাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, পিস্তল ও রিভলবারের ১৬ রাউন্ড গুলি, একটি চাপাতি এবং দুটি ছুরি উদ্ধার করা হয়।

গ্রেপ্তর ১০ জন হলেন- মো. রাব্বি (২১), মো. সাব্বির আজিজ (১৮), মো. মোস্তফা (২২), মো. সোহেল (১৯), ফজলে রাব্বি (১৮), মো. ইয়াসিন (১৮), মো. রুবেল (১৯), মো. ফয়সাল আহম্মেদ (২০), আসিকুল হক ঝন্টু (১৯) ও সোহেল রানা (২০)।

র‍্যাব কর্মকর্তা আরাফাত বলেন, গ্রেপ্তার এই চক্রের সদস্যরা ছিনতাইয়ের জন্য প্রথমে রাস্তার দুইপাশে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করে থাকে এবং ছিনতাইয়ের সময় জড়ো হয়ে ছিনতাই করে।

ভোররাতের অভিযানে প্রথমে এদের সাতজনকে এবং পরে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে এই র‍্যাব কর্মকর্তা।