অপহরণের ৪০ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১
নরসিংদী সদর উপজেলা থেকে এক কিশোরীকে (১৩) অপহরণের ৪০ দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক জনকে।
সোমবার নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয় বলে জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ।
গ্রেপ্তার মো. হাবিব (৪০) ওই কিশোরীর ভগ্নিপতি।
কিশোরীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা বলেন, হাবিব গত ৪ অগাস্ট ওই কিশোরীকে নিজ বাড়ি থেকে অপহরণ করে আড়াইহাজারে নিয়ে আটকে রেখে ধর্ষণ করে।
হাবিবের সহকারী এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
