২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে প্রকাশ্যে নারীকে মারধর: সেই তপু কারাগারে

সিলেট নগরীর আম্বরখানায় প্রকাশ্যে রাস্তায় ফেলে এক নারীকে নির্যাতন করার অভিযোগে স্থানীয় ব্যবসায়ী তানভীর আহমদ তপুকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2015, 06:29 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে সিলেট মহানগর হাকিম সাহেদুল করিম তার আবেদন নাকচ করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) কমর উদ্দিন জানান, সিলেট মহানগর হাকিম প্রথম আদালতে আত্মসমর্পণ জামিন আবেদন করেন তানভীর আহমদ তপু ও তার ভাই রুবেল আহমদ অপু।

“বিচারক অপুর জামিন মঞ্জুর করলেও তপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

গত ৮ সেপ্টেম্বর নগরীর আম্বরখানায় টেইলার্সকর্মী নাজমা আক্তারকে রাস্তায় ফেলে মারধর করেন তপু। মারধরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

মারধরের ঘটনায় ১১ সেপ্টেম্বর নাজমা আক্তার বাদী হয়ে তপু ও তার ছোট ভাই অপুকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।

পুরনো খবর:

সিলেটে প্রকাশ্যে নারী পেটানোর দৃশ্যে ফেইসবুকে তোলপাড়