২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল কোচিং শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ

মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত রোববার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সব মেডিকেল ও ডেন্টাল ভর্তি কোচিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2015, 07:43 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

প্রশ্নপত্র নিয়ে প্রতারণা এবং ফাঁস হওয়ার গুজব রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই নির্দেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তাও চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে।

এবার বাংলাদেশের সব পাবলিক ও প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজে একযোগে পরীক্ষা হবে ১৮ সেপ্টেম্বর ।

এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার এই পরীক্ষার মাধ্যমে সরকারি-বেসরকারি মিলিয়ে ১২৬টি মেডিকেল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি করা হবে।

২৯টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৩ হাজার ১৬২ জন। অন্যদিকে ৬৪টি বেসরকারি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩২৫টি।

সরকারি ৯টি ডেন্টাল কলেজে ৫৩২টি আসন রয়েছে। ২৪টি বেসরকারি ডেন্টাল কলেজে আসন ১ হাজার ২৮০টি।

ভর্তিচ্ছুদের জন্য একটি কন্ট্রোল সেন্টারও খুলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষার্থীদের অভিভাবকরা সেখানে ৮৮২৫৪০০, ৮৮১৮৭৩৬, ৮৮১৯৩৫৩ ও ০১৫৫৫৫৫৫১৬৭ নম্বরে ফোর করে সহায়তা চাইতে পারবেন। অথবা ফ্যাক্স করতে পারবেন ৯৮৮৬৬১২ নম্বরে।

পুরনো খবর:

মেডিকেলে ভর্তি পরীক্ষা এগিয়েছে