হবিগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় চতুর্থশ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
(প্রতীকী ছবি)
শনিবার দুপুরে খাগাউড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বুধবার রাত ৮টার দিকে প্রতিবেশী ওই শিশুটিকে ধর্ষণ করেন সাইফুল। এ ঘটনায় ছাত্রীর বাবা শুক্রবার একটি মামলা করেন।
শনিবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্কুলছাত্রীটির ডাক্তারি পরীক্ষা হয়েছে বলে জানান ওসি নির্মলেন্দু।
