২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইডবইয়ে পাঠদান, শিক্ষিকা বরখাস্ত

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলে গাইডবই পড়ানোর অভিযোগে এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2015, 06:50 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শনিবার স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিরুজ্জামান উপজেলার রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজনিন হক লিলির বিরুদ্ধে এই ব্যবস্থা নেন।

মুনিরুজ্জামান বলেন, “আমি যখন স্কুল পরিদর্শনে যাই তখন তিনি অষ্টম শ্রেণির বাংলা ক্লাসে বোর্ডের বইয়ের পরিবর্তে গাইডবই থেকে পড়াচ্ছিলেন।

“এ অপরাধে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।”