মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে রিকশাচলকের মৃত্যু
নীলফামারী সদর উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন এক রিকশাচালক।
মৃত বকুল মিয়া (৩৮) সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের গাবেরতল গ্রামের আবু জাহেরের ছেলে।
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, শনিবার সকাল ১০টার দিকে টেঁটা নিয়ে বাড়ির পাশে পুকুরে মাছ ধরার সময় পা পিছলে পানিতে পড়ে যান বকুল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বেলা দেড়টার দিকে উদ্ধারকাজ শুরু করে।
বিকাল সাড়ে ৪টার দিকে বকুলের লাশ উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস নীলফামারী স্টেশনের টিম লিডার ফরহাদ হোসেন জানান।
