দিনাজপুরে নিষিদ্ধ ওষুধ, মাদক উদ্ধার
দিনাজপুরের হাকিমপুরের সীমান্ত এলাকা থেকে ২ লাখ ২০ হাজার নিষিদ্ধ ট্যাবলেট ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার গভীর রাতে বাসুদেবপুর সীমান্তের বড়চড়া এলাকায় ওই অভিযানের সময় কাউকে আটক করা যায়নি বলে বাসুদেবপুর বিজিবি ক্যাম্পের অধিনায়ক আতাউর রহমান জানিয়েছেন।
তিনি জানান, রাত ২টার দিকে বিজিবির একটি টহল দল সীমান্তের বড়চড়া এলাকায় একদল চোরাকারবারীকে ধাওয়া করলে তারা কয়েকটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
“পরে ব্যাগগুলো তল্লাসি করে ২ লাখ ২০ নিষিদ্ধ ট্যাবলেট, ৫৯ বোতল ফেনসিডিল, পাঁচ বোতল বিয়ার ও আট বোতল মদ পাওয়া যায়।”
