২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কচ্ছপ বিক্রির দায়ে তিন জনের সাজা

রাজধানীর পুরান ঢাকার শাঁখারিবাজারে কচ্ছপ বিক্রির অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 06:35 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

সাজাপ্রাপ্তরা হলেন- প্রদীপ চন্দ্র দাস (৪৭), পনীর চন্দ্র দাস (৩৯) ও কার্তিক চন্দ্র দাস (৫৫)।

র‌্যাবের  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার সকালে তাদেরকে শাঁখারিবাজার এলাকায় বিরল প্রজাতির ৫৭টি কচ্ছপসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে প্রদীপ ও পনীরকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে নয় মাস এবং কার্তিককে তিন মাসের সাজা দেওয়া হয়।