২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে নারীসহ দুজনের লাশ উদ্ধার

দিনাজপুর সদরে এক নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 05:17 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

শুক্রবার সকালে শহরের সুইহারী ড্রাইভার পাড়া থেকে লাভলী বেগমের (৩২) ঝুলন্ত লাশ এবং দুপুরে দাইনুর গ্রামে পুকুরে খালেদুর রহমানের (১৭) লাশ পাওয়া যায়।

কোতোয়ালি থানার ওসি এ কে এম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খালেদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার দুপুরে একটি পুকুরে তার লাশ ভেসে ওঠে।

“খালেদ ওই গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তার মৃগিরোগ ছিল বলে তার পরিবার জানিয়েছে।”

অপরদিকে লাভলী বেগমের স্বামী আব্দুল আজিজের বরাত দিয়ে ওসি বলেন, “পারিবারিক কলহের জেরে তিনি নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।”

লাভলীর লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে ওসি জানান।