রাজশাহীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার
রাজশাহীতে এক হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
সকালে মহানগরীর হাদিরমোড় বউবাজার এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান তিনি।
মেয়েটির বিরুদ্ধে (২০) বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
