হাওরে নিখোঁজ পিতা-পুত্রের লাশ উদ্ধর
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তাড়ল গ্রামে চাপতির হাওরে তাদের লাশ পাওয়া যায় বলে জানান দিরাই থানার ওসি বায়েস আলম।
এরা হলেন ওই গ্রামের বাসিন্দা আহমদ চৌধুরী (৫৫) ও তার ছেলে এহসান চৌধুরী (১৩)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার চাপতির হাওরে মাছ ধরতে গিয়েছিলেন তারা। ঝড়ের কবলে পড়ে তাদের নৌকা ডুবে গেলে দুজনই নিঁখোজ হন।
লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
