ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার পানিশ্বর ইউনিয়নের গোনাউড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন।
গ্রেপ্তার উজ্জ্বল (২৮) গোনাউড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
পুলিশ কর্মকর্তা শাহরিয়ার জানান, অভিযানে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি ছুরিও উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উজ্জ্বলের তিন সহযোগী পালিয়ে যায় বলে জানান তিনি।
উজ্জ্বলের বিরুদ্ধে সরাইল থানায় আটটি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
