২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের লাশ দেখতে যাওয়ার পথে ডুবে মরল মেয়ে

জামালপুরের দেওয়ানগঞ্জে মায়ের মৃত্যুর খবর শুনে দেখতে যাওয়ার পথে নৌকা ডুবে মারা গেছেন এক নারী। এ ঘটনায় নিখোঁজ হয়েছে তার ছেলে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 09:44 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বৃহস্পতিবার বিকালে মাখনের চরে জিঞ্জিরাম নদীতে নৌকা ডুবির এ ঘটনা ঘটে বলে জানান উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ ফটিক।

মৃত শিল্পী বেগম (৩৫) কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী।

নিখোঁজ রয়েছে তাদের ছেলে আবু হুরাইয়া জিম (১১)।

ইউপি চেয়ারম্যান রশীদ বলেন, মায়ের মৃত্যু খবর শুনে পরিবারের ১০/১২ সদস্য নিয়ে নৌকায় করে উপজেলার বাঘার চরে যাচ্ছিলেন শিল্পী। পথে প্রচণ্ড স্রোতে নৌকা ডুবে গেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।