২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহারে বেগুন ক্ষেতে বৃদ্ধার লাশ

ঢাকার দোহারে পরিত্যক্ত একটি বেগুন ক্ষেত থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2015, 09:07 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বৃহস্পতিবার উপজেলার উত্তর শিমুলিয়ার গ্রামের একটি বেগুন থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান দোহার থানার এসআই আবু বক্কর সিদ্দিক।
নিহত কামরুন্নাহার বতন (৫৫) ওই গ্রামের প্রয়াত আব্দুল হামিদের স্ত্রী।

নিহতের স্বজনদের বরাত এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যায় ওষুধ কিনতে বের হয়ে নিখোঁজ হন কামরুন্নাহার।বৃহস্পতিবার গ্রামের একটি বেগুন ক্ষেতে তার লাশ পাওয়া যায়।