২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ২

ঢাকার কেরাণীগঞ্জে অস্ত্রসহ দুই জনকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 04:34 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

বুধবার সকালে মামলার পর তাদের কেরাণীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-১০ এর অপারেশন অফিসার এএসপি নাজমুল হাসান।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মাছিমপুর গ্রামের মৃত নায়েব আলী বেপারীর  ছেলে খোকন ব্যাপারী (৪৫) ও জাহাঙ্গীর চাঁদপুরের মহিসাদি গ্রামের মৃত সিরাজের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের মডেল থানার কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

এএসপি নাজমুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খোকন ও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি পাওয়া গেছে।