২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপোলো হাসপাতালকে ১৬ লাখ টাকা জরিমানা

ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 08:21 PM

Updated : 12 Oct 2022, 04:12 PM

পুরনো খবর:

অ্যাপোলো হাসপাতালের ফার্মেসিতে র‌্যাবের অভিযান

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়েছে। ফার্মেসিটি অ্যাপোলো হাসপাতালের অধীনে পরিচালিত হয়।”

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অ্যাপোলো হাসপাতালের ফার্মেসিতে মঙ্গলবার দুপুর থেকে কয়েক ঘণ্টা অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

ফার্মেসি থেকে আট থেকে দশ লাখ টাকার মূল্যের বিভিন্ন ধরনের অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ জানান।

“সংশ্লিষ্ট কোনো বিভাগ থেকে অনুমোদন না নিয়েই এসব ওষুধ রাখা হয়েছিল,” বলেন তিনি।

র‌্যাব-১ এর একটি দলের সঙ্গে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।