২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাগীব রাবেয়া মেডিকেলে ছাত্রলীগকর্মীকে মারধর

সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এক ছাত্রলীগকর্মীকে নিরাপত্তাকর্মীদের মারধরের পর হাসপাতালে ভাংচুর করেছে সংগঠনের সমর্থকরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 07:13 PM

Updated : 22 Aug 2022, 01:11 PM

মঙ্গলবার বিকালে হাসাপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন জানান, দুপুরে ছাত্রলীগকর্মী সাফায়েত তার এক আত্মীয় মহিলাকে নিয়ে হাসপাতালে যান।

“এ সময় রোগীর সঙ্গে তিনি জরুরি বিভাগে ঢোকার চেষ্টা করলে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা বাধা দেয়।

“এ নিয়ে কথা কটাকাটির এক পর্যায়ে হাসপাতালের গার্ডরা মিলে সাফায়েতকে মারধর করে।”

ওসি বলেন, খবর পেয়ে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা হাসপাতালে ভাংচুর চালায়। তারা হাসপাতালের সামনের রেস্টুরেন্ট ও জরুরি বিভাগের কয়েকটি কাচের জানালা ভাংচুর করে।

পরে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।