২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

মানিকগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত হয়েছেন।  

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 03:02 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

মঙ্গলবার সকালে মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কে মিতরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত শরীফ শিকদার (২৬) উপজেলার বোয়ালিয়া গ্রামের কাউয়ুম উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোবাইক চালক। 

আহত মোটরসাইকেলচালক রিয়াজুল হককে (১৮) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম জানান, সকাল সাড়ে ১০টার দিকে শরীফ মিতরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন।

“এ সময় মিতরা থেকে মানিকগঞ্জগামী একটি মোটরসাইকেল শরীফকে সজোড়ে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।”

স্থানীয়রা মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ারপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআই হাসেম।

মিতরা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিয়াজুল জেলা শহরের খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিয়াজুলকে আটক করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।